"ছেলে আমার ভার্চুয়াল ফ্রেন্ড"
আহ্ম্মেদ আলী রিপন
ছেলে এখন আমার ভার্চুয়াল ফ্রেন্ড
ফেসবুকে আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট
করেছে সে সেন্ড্।
গল্পটা এখানেই কিন্তু নয়কো এন্ড।
গল্পটা কেবল হলো শুরু
ছেলে যে আমার ভার্চুয়াল গুরু।
এসএমএস টোন্ হঠাৎ উঠলো বেজে
পড়ে দেখি ছেলে আমার
ভার্চুয়ালি দিচ্ছে তাড়া,
কেন আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট আকসেপট্ করছিনে।
ছেলে এখন আমার ভার্চুয়াল ফ্রেন্ড
আমি হলাম তার মিউচ্যুয়াল ফ্রেন্ড,
গল্পটা এখানেই কিন্তু নয়কো এন্ড।
চোখের সামনে ঘোরাঘুরি সারাক্ষণ
দেখে যেন মনে হয়
ছেলে আমার অপরিচিত একজন!
একই ঘরে দু'জনের বাস
তবু কেন চিন্তা চেতনার
দূরদূরান্তর দূরতার ফারাক?
আমার গর্ভে জন্ম যার
তার সাথে কথার মাধ্যম
শুধু, হোয়াটসঅ্যাপ্ আর মেসি্নজার।
মুখে মুখে কথা হয় ততক্ষণ
বিছানায় ঘুম আসে না তার যতক্ষণ।
মায়ের হাতের রান্না তার
ভালো লাগে না যখন আর,
চুপিচুপি অনলাইনে
পিৎজার অর্ডার প্লেস্ করে
নিশ্চিন্তে চ্যাটিং-এ দেয় এ্যটেনশন।
সহসাই মেসি্নজার-এ হঠকারী নক্
ছেলে আমার লিখেছে হেথায়
হাই মাম্মি, হ্যাল্লো বাড্ডি
ক্ষুধা নাই, খাব না তাই
ডিনারে কিন্তু দিওনা ডাক।
ছেলে এখন আমার ভার্চুয়াল ফ্রেন্ড
গল্পটা এখানেই কিন্তু নয়কো এন্ড।
ভিডিও গেমস্-এ যতটা সে এ্যডিকটেড্
মা কে মা ডাকতে বিন্দুমাত্র নয় ডেভো্টেড্।
দিন কাটে তার অনলাইনে ভার্চুয়াল আড্ডায়
আমার কাটে ঘরে বসে বুক ভাঙা কান্নায়।
একলা ঘরে একলা আমি
আমার আমি শুধুই আমি।
নোনা জলে বুক ভিজে যায়
ভেসে যায় আমার স্বপ্নের নৌকায়
দূর থেকে তবু কান পেতে রই
ছেলের মুখে মধুর সুরে
মা ডাক শোনার প্রতীক্ষায়।
চেহারায় ফুটে উঠেছে ক্ষীণ ক্লেশ
ছেলেটি অবাক তাকিয়ে দেখলেও
হৃদয়ে তার স্পর্শ করে না
অনুতাপ আর অনুশোচনার এক বিন্দু লেশ।
বরং অস্ফুটস্বরে বিড়বিড় করে
শীলাবৃষ্টির মতো ঝরে পড়ে
জমিয়ে রাখা একগুচ্ছ শ্লেষ !
ছেলে এখন আমার ভার্চুয়াল ফ্রেন্ড
গল্পটা এখানেই কিন্তু নয়কো এন্ড।
অনলাইনে পড়ালেখা, অনলাইনে টাইম প্যাস্
সেখানে কেনাকাটার সাইট -এর নাই অভাব।
তাইতো এখন ছেলে আমার
মায়ের গলা জড়িয়ে ধরে
করে না আর অভিমানের ভাব।
ঘরে বসে যা কিছু চায়
অনলাইন সার্ভিস এর হোম ভেলিভারি
চোখের পলকে পৌঁছে দিয়ে যায়।
ভার্চুয়াল জগতের তেলেসমাতী
ছেলেকে করেছে বিনাশ্রমের বশবর্তী।
তাইতো এখন ছেলে আমার
মায়ের গালে পাপ্পা দিয়ে
বায়না ধরে বলে না আর
নেক্সট্ জন্মদিনে দিতেই হবে
তার পছন্দের এ্যপল্ ট্যাব্।
ফোর জি নেটওয়ার্ক- এ নিউ জেনারেশন মূগ্ধ
সেটা দেখে মূর্খ ব্যাকডেটেড্ খ্যাত
আমরা সবাই নির্বাক নিঃস্তব্ধ।
চারদিকে ভার্চুয়াল জগতের জয়জয়কার
নির্মোহ মধুর সম্পর্কগুলোর অবস্থা তাই
হঠাৎ বিদ্যুতের শকে্ অন্ধকারে করছে হাহাকার।
মানুষ এখন আর মানুষ নাই
ভার্চুয়াল মানব এখন আমরা সবাই।
অনুভূতি আর ভালবাসার কদর তাই
ভার্চুয়ালী আছে বাস্তবে নাই,
ফানুস বানিয়ে উড়িয়ে দিয়ে
করছে সবাই বিজয় উৎসব।
কেউবা নিরব কেউবা সরব
দূরে দাঁড়িয়ে হাসছে শুধু
ইন্টারনেট নামক নিরাকার দানব।
ছেলে এখন আমার ভার্চুয়াল ফ্রেন্ড
গল্পটা কিন্তু ভাই এখনও হলো না শেষ....!
আহ্ম্মেদ আলী রিপন
ছেলে এখন আমার ভার্চুয়াল ফ্রেন্ড
ফেসবুকে আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট
করেছে সে সেন্ড্।
গল্পটা এখানেই কিন্তু নয়কো এন্ড।
গল্পটা কেবল হলো শুরু
ছেলে যে আমার ভার্চুয়াল গুরু।
এসএমএস টোন্ হঠাৎ উঠলো বেজে
পড়ে দেখি ছেলে আমার
ভার্চুয়ালি দিচ্ছে তাড়া,
কেন আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট আকসেপট্ করছিনে।
ছেলে এখন আমার ভার্চুয়াল ফ্রেন্ড
আমি হলাম তার মিউচ্যুয়াল ফ্রেন্ড,
গল্পটা এখানেই কিন্তু নয়কো এন্ড।
চোখের সামনে ঘোরাঘুরি সারাক্ষণ
দেখে যেন মনে হয়
ছেলে আমার অপরিচিত একজন!
একই ঘরে দু'জনের বাস
তবু কেন চিন্তা চেতনার
দূরদূরান্তর দূরতার ফারাক?
আমার গর্ভে জন্ম যার
তার সাথে কথার মাধ্যম
শুধু, হোয়াটসঅ্যাপ্ আর মেসি্নজার।
মুখে মুখে কথা হয় ততক্ষণ
বিছানায় ঘুম আসে না তার যতক্ষণ।
মায়ের হাতের রান্না তার
ভালো লাগে না যখন আর,
চুপিচুপি অনলাইনে
পিৎজার অর্ডার প্লেস্ করে
নিশ্চিন্তে চ্যাটিং-এ দেয় এ্যটেনশন।
সহসাই মেসি্নজার-এ হঠকারী নক্
ছেলে আমার লিখেছে হেথায়
হাই মাম্মি, হ্যাল্লো বাড্ডি
ক্ষুধা নাই, খাব না তাই
ডিনারে কিন্তু দিওনা ডাক।
ছেলে এখন আমার ভার্চুয়াল ফ্রেন্ড
গল্পটা এখানেই কিন্তু নয়কো এন্ড।
ভিডিও গেমস্-এ যতটা সে এ্যডিকটেড্
মা কে মা ডাকতে বিন্দুমাত্র নয় ডেভো্টেড্।
দিন কাটে তার অনলাইনে ভার্চুয়াল আড্ডায়
আমার কাটে ঘরে বসে বুক ভাঙা কান্নায়।
একলা ঘরে একলা আমি
আমার আমি শুধুই আমি।
নোনা জলে বুক ভিজে যায়
ভেসে যায় আমার স্বপ্নের নৌকায়
দূর থেকে তবু কান পেতে রই
ছেলের মুখে মধুর সুরে
মা ডাক শোনার প্রতীক্ষায়।
চেহারায় ফুটে উঠেছে ক্ষীণ ক্লেশ
ছেলেটি অবাক তাকিয়ে দেখলেও
হৃদয়ে তার স্পর্শ করে না
অনুতাপ আর অনুশোচনার এক বিন্দু লেশ।
বরং অস্ফুটস্বরে বিড়বিড় করে
শীলাবৃষ্টির মতো ঝরে পড়ে
জমিয়ে রাখা একগুচ্ছ শ্লেষ !
ছেলে এখন আমার ভার্চুয়াল ফ্রেন্ড
গল্পটা এখানেই কিন্তু নয়কো এন্ড।
অনলাইনে পড়ালেখা, অনলাইনে টাইম প্যাস্
সেখানে কেনাকাটার সাইট -এর নাই অভাব।
তাইতো এখন ছেলে আমার
মায়ের গলা জড়িয়ে ধরে
করে না আর অভিমানের ভাব।
ঘরে বসে যা কিছু চায়
অনলাইন সার্ভিস এর হোম ভেলিভারি
চোখের পলকে পৌঁছে দিয়ে যায়।
ভার্চুয়াল জগতের তেলেসমাতী
ছেলেকে করেছে বিনাশ্রমের বশবর্তী।
তাইতো এখন ছেলে আমার
মায়ের গালে পাপ্পা দিয়ে
বায়না ধরে বলে না আর
নেক্সট্ জন্মদিনে দিতেই হবে
তার পছন্দের এ্যপল্ ট্যাব্।
ফোর জি নেটওয়ার্ক- এ নিউ জেনারেশন মূগ্ধ
সেটা দেখে মূর্খ ব্যাকডেটেড্ খ্যাত
আমরা সবাই নির্বাক নিঃস্তব্ধ।
চারদিকে ভার্চুয়াল জগতের জয়জয়কার
নির্মোহ মধুর সম্পর্কগুলোর অবস্থা তাই
হঠাৎ বিদ্যুতের শকে্ অন্ধকারে করছে হাহাকার।
মানুষ এখন আর মানুষ নাই
ভার্চুয়াল মানব এখন আমরা সবাই।
অনুভূতি আর ভালবাসার কদর তাই
ভার্চুয়ালী আছে বাস্তবে নাই,
ফানুস বানিয়ে উড়িয়ে দিয়ে
করছে সবাই বিজয় উৎসব।
কেউবা নিরব কেউবা সরব
দূরে দাঁড়িয়ে হাসছে শুধু
ইন্টারনেট নামক নিরাকার দানব।
ছেলে এখন আমার ভার্চুয়াল ফ্রেন্ড
গল্পটা কিন্তু ভাই এখনও হলো না শেষ....!
Comments
Post a Comment