স্বপ্ন আহ্ম্মেদ আলী রিপন কেউ স্বপ্ন দেখে কেউ আবার স্বপ্ন দেখায়। কেউ স্বপ্নের পিছে দিন রাত ছুটে চলে কেউ আবার স্বপ্ন ছুঁয়ে গর্ববোধ করে । কেউ স্বপ্ন দেখে দেখে ক্লান্ত কেউ আবার স্বপ্ন ফেরি করে স্বার্থক। কেউ অপূর্ণ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে , কেউ আবার স্বপ্ন দেখা ভুলে গিয়ে মাটির বিছানায় ঘুমিয়ে পরে । মানুষ নিরন্তর স্বপ্নের পিছনে ছুটে চলেছে আর দূরে দাঁড়িয়ে ঈশ্বর শুধুই হাসছে । সবলদের স্বপ্ন তৈরি করা থাকে, স্বপ্নের পিছনে ছুটোছুটি তাই তাদের কাছে অর্থহীন । দূর্বলদের স্বপ্ন সৃষ্টি করে নিতে হয় স্বপ্নই তাদের জীবনের জীবিকা । চলো সবাই না ঘুমিয়ে স্বপ্ন দেখি....।