Skip to main content

স্বপ্ন

স্বপ্নআহ্ম্মেদ আলী রিপন

কেউ স্বপ্ন দেখে 
কেউ আবার স্বপ্ন দেখায়।
কেউ স্বপ্নের পিছে দিন রাত ছুটে চলে 
কেউ আবার স্বপ্ন ছুঁয়ে গর্ববোধ করে ।
কেউ স্বপ্ন দেখে দেখে ক্লান্ত 
কেউ আবার স্বপ্ন ফেরি করে স্বার্থক।
কেউ অপূর্ণ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে ,
কেউ আবার স্বপ্ন দেখা ভুলে গিয়ে 
মাটির বিছানায় ঘুমিয়ে পরে ।
মানুষ নিরন্তর স্বপ্নের পিছনে ছুটে চলেছে 
আর দূরে দাঁড়িয়ে ঈশ্বর শুধুই হাসছে ।
সবলদের স্বপ্ন তৈরি করা থাকে,
স্বপ্নের পিছনে ছুটোছুটি 
তাই তাদের কাছে অর্থহীন ।
দূর্বলদের স্বপ্ন সৃষ্টি করে নিতে হয় 
স্বপ্নই তাদের জীবনের জীবিকা ।
চলো সবাই না ঘুমিয়ে স্বপ্ন দেখি....।

Comments

Popular posts from this blog

"ভয়ংকর সিদ্ধান্ত থেকে সরে আসুন"

"ভয়ংকর সিদ্ধান্ত থেকে সরে আসুন"  আহ্ম্মেদ আলী রিপন                 "কোভিড-১৯ বা করোনা ভাইরাস" বর্তমানে পৃথিবীর সবথেকে ভয়ংকর এবং সবচেয়ে আলোচিত একটা দূরারোগ্য ব্যাধির নাম। এই প্রাণঘাতী ভাইরাসের ভয়ানক থাবায় প্রতিদিন বাংলাদেশসহ সারা বিশ্বে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এবং শত শত মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। বাংলাদেশেও প্রতিদিন প্রায় গড়ে তিন হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এবং গড়ে প্রায় ত্রিশ জন মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন। এই প্রাণঘাতী ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জ্ঞান-বিজ্ঞানে অগ্রসর পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশগুলোর চিকিৎসা বিজ্ঞানীরা দিন রাত অবিরাম চেষ্টা করে যাচ্ছেন এই প্রাণঘাতী ভাইরাসের ভ্যাকসিন বা ঔষধ আবিষ্কার করার জন্য। কিন্তু এখন পর্যন্ত তাঁরা আশাব্যন্জক কোন সুখবর বিশ্ববাসীকে জানাতে পারেন নি। যে রোগের কোনো চিকিৎসা আবিস্কার করতে এখন পর্যন্ত বিশ্বের সেরা সেরা চিকিৎসা বিজ্ঞানীরা শত চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন তখন, বাংলাদেশের কিছু সচেতন শিক্ষিত মানুষ এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ নিয়ে উদাসীনতা দেখিয়ে য...

এক অসহায় জাতির প্রার্থণা

এক অসহায় জাতির প্রার্থণা আহ্ম্মেদ আলী রিপন বড় কঠিন দুঃসময়ের মুখোমুখি সমগ্র মানবজাতি। "কোভিড- ১৯" বা করোনা ভাইরাস সমগ্র পৃথিবীর চিরচেনা চিত্রটি পাল্টে দিয়েছে। এই প্রাণঘাতী ভাইরাসের আক্রমন মোকাবেলায় হিমশিম খাচ্ছে সমগ্র বিশ্ব। এই প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে প্রতিষেধক আবিস্কার করতে চিকিৎসা বিজ্ঞানীরা এখন পর্যন্ত কোনো সাফল্য অর্জন করতে সক্ষম হননি। বিশ্ব অর্থনীতি বড় বিপর্যয়ের মুখে। সমগ্র বিশ্ব ইতিপূর্বে এমন ভয়ানক নীরব শত্রুর মুখোমুখি হয়েছিল কিনা আমার জানা নাই। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশসমূহ এই ভাইরাস মোকাবেলা করতে গিয়ে যেখানে নাস্তানাবুদ হচ্ছে, সেখানে আমাদের প্রিয় এই ক্ষুদ্র ও দরিদ্র বাংলাদেশের অসহায় মানুষেরা কি দুরাবস্থার মধ্যে দিনাতিপাত করছেন তা পাঠক মাত্রই অনুমান করতে পারছেন। প্রতিদিন বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। মৃত্যুর কাতার প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে! অথচ এই মহাদূর্যোগের সময়েও কিছু প্রতিষ্ঠান ও মানুষ চিকিৎসার নামে অসহায় মানুষের পকেট কেটে বানোয়াট তথ্য সরবরাহ করে চিকিৎসা সেবা গ্রহণকারী মানুষকে মহাবিপদের দিকে ঠেল...

একখন্ড রঙিন কাগজ

একখন্ড রঙিন কাগজ       আহ্ম্মেদ আলী রিপন জীবন মানে এক খন্ড রঙীন কাগজ। যে কাগজের গন্ধ পেতে মানুষ ছুটে চলে জলোচ্ছ্বাসের গতিতে। সেই গন্ধে কেউ বা আবার হয়                              বাকরুদ্ধ বিবেক শূন্য। সেই যাদুময় গন্ধের অভাবে প্রেমিক হারায় প্রেমিকার প্রতিশ্রুতি, স্বামী হারায় স্ত্রীর ভালবাসা, পুত্র হারায় পিতা- মাতার নিঃশর্ত আদর। মধুর সম্পর্কগূলো অচেনা লাগে, মূর্খদের লাগামহীন বক্তৃতায় হৃদপিন্ডের রক্ত শুকিয়ে পানি হয়। তারপর একদিন, পর্দার আড়ালে জানোয়ারদের উদোম নৃত্য দেখে বিনা নোটিশে অশ্রুহীন চোখে নক্ষত্রের পতন ঘটে। পৃথিবীর সবচেয়ে দামী সুগন্ধীর নেশায় উদয় অস্ত নিরন্তর ছুটে চলছে মানুষ, মানুষের জীবন আজ এক খন্ড রঙীন কাগজে বন্দি।